هدى للناس এবং هدى للمتقينএর অর্থ কি উহা নিম্নে পেশ করা হলো।
এখানে هدى للناس বলে তাওরাত এবং ইঞ্জিল কিতাবের গুনাগুন বর্ণনা করা হয়েছে।
অর্থাৎ তাওরাত এবং ইঞ্জিল কিতাব বনী ইসরাইলদের হেদায়েতের জন্য নাযিল হয়েছে এটি তাওরাত এবং ইঞ্জিলের বিশেষ একটি গুনাগুন ।
এই হিসেবে للناس এর ال হল عهدخارجى আর উক্ত ال দ্বারা উদ্দেশ্য হবে বনি ইসরাইল সম্প্রদায় সুতরাং বাক্যটির অর্থ হবে তাওরাত ও ইঞ্জিল কিতাব অবতীর্ণ করা হয়েছে বনি ইসরাইলের হেদায়েতের জন্য।
আর هدىللمتقين বলে আল কুরআনের গুনাগুন বর্ণনা করা হয়েছে।
অর্থাৎ এই পবিত্র কুরআন নাযিল হয়েছে উম্মতে মুহাম্মদীর হেদায়েতের জন্য এটা পবিত্র কুরআনের একটি বিশেষ গুনাগুন। এই ক্ষেত্রে متقين দ্বারা উদ্দেশ্য হলো।
الصائدين الى التقوى من هذه الامة অর্থাৎ উম্মতে মুহাম্মদীর মধ্যে হতে হবু মুত্তাকীগণকে বোঝানো হয়েছে।
.jpg)
0 Comments