ইসলামী জীবন ব্যবস্থা অনুযায়ী জীবন গড়ে তোলা সকল মুসলমানের ঈমানী দায়িত্ব।
ইমামতি করার হকদার কে তাহা নিম্নে আলোচনা করা হল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
عن ابي مسعود قال رسول الله صلى الله عليه وسلم يؤمكم القوم اقراوهم الكتاب الله تعالى فان كانوا في القراءه سواء فاقدمهم في الهجره فان كانوا في الهجره سواء فاعلموهم بالسنة فان كانوا بالسنة سواء فاقدمهم سنا ولا يؤم الرجل في السلطانه ولا تقعدوا على تكرمته الا ان ياذن لك.
অনুবাদ।
হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তা'আলা আনহু। থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। উপস্থিত লোকদের মধ্য থেকে যে সুন্দর কেরাত পাঠ করতে পারে। সে ইমামতি করবে। যদি কোরআন পাঠে সকলে সমান হয়। তাহলে যে আগে হিজরত করেছে সে ইমামতি করবে। যদি হিজরতে সকলে সমান হয়। তাহলে যে হাদিস সম্পর্কে বেশি জানে। সে ইমামতি করবে। যদি হাদিস সম্পর্কে সকলেই সমান জানে। তাহলে যে বয়সে বড় সে ইমামতি করবে।রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেনঃ কোন ব্যক্তির জন্য তার বাড়িতে গিয়ে তার অনুমতি ব্যতীত তার চেয়ারে না বসে। এতে করে তার অধিকার খর্ব হয়।
.jpg)
0 Comments