রমজান মাসে স্ত্রী সহবাস করার সময়সীমা কোন পর্যন্ত তা নিম্নে আলোচনা করা হল।
আমাদের আগে জানতে হবে রোজা কাকে বলে।
রোজার সংজ্ঞা।
রোজা শাব্দিক অর্থ বিরত থাকা উপবাস থাকা না খেয়ে থাকা আত্মসংযম করা ইত্যাদি।রোজার পারিভাষিক সংজ্ঞা।
পরিভাষায় রোজা বলে। ফজরের শুরু থেকে নিয়ে ইফতারির আগ পর্যন্ত। ইহার মধ্যবর্তী সময়ে খাওয়া, পান করা, স্ত্রী সহবাস করা, থেকে বিরত থাকার নাম হল রোজা।
স্ত্রী সহবাসের সময় সীমা।
আল্লাহ তাআলা কুরআনে কারীমে বলেছেন।
ثم اتم الصيام الى الليل.
আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ফজর থেকে নিয়ে রাত্রি পর্যন্ত তোমরা রোজাকে পরিপূর্ণ করো।
যেহেতু রোজা শুরু হলো ফজরের শুরু থেকে নিয়ে ইফতারির আগ পর্যন্ত। তাই এই সময়ের মধ্যে স্ত্রী সহবাস করা যাবে না। ইফতারির পর থেকে নিয়ে একেবারে ফজরের আগ পর্যন্ত। এর মধ্যবর্তী সময়ে স্ত্রী সহবাস করা যাবে। তাতে রোজার কোন ক্ষতি হবে না।

0 Comments