Ads code

কুরআনে কারীমের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি।

 সমস্ত কুরআনে কারীমের মধ্যে একটি মর্যাদাপূর্ণ আয়াত রয়েছে উনার সম্পর্কে নিচে আলোচনা করা হলো।

হাদিস শরীফের মধ্যে এসেছে 

রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাব কে জিজ্ঞেস করলেন। কুরআনে কারীমের মধ্যে সর্বাপেক্ষা মর্যাদাপূর্ণ আয়াত কোনটি। তিনি বললেন আল্লাহ এবং তার রাসুল ভাল জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা
ম আবার প্রশ্ন করলেন তারপরও তিনি বলেন আল্লাহ ও তার রাসূল ভাল জানেন তারপরও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে জিজ্ঞেস করলেন। যে কুরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি তখন তিনি বারবার প্রশ্ন করাতে তিনি বললেন যে আয়তাল কুরসি এটা কুরআনে কারীমের মধ্যে সবথেকে মর্যাদাপূর্ণ আয়াত।

 উত্তর শুনে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং বললেন আল্লাহ তাআলা তোমার জ্ঞানে  বরকত দান করুন। যে তুমি সত্যি বলেছো রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। যে ঐ সত্তার শপথ যার হাতে আমার প্রাণ।  কাল কিয়ামতের ময়দানে এই আয়াতটির একটি জিব্বা হবে। একটি ওষ্ঠ হবে আর আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করবে এবং যেই ব্যক্তি আয়তাল কুরসি নিয়মিত পাঠ করবে কাল কেয়ামতের ময়দানে এই আয়াতটি তার জন্য সুপারিশ করবে আর এই আয়াতটির আরশের খুঁটির সাথে লেগে থাকবে।

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement