Ads code

محبة বা ভালোবাসার পরিচয়।

محبة বা ভালবাসার পরিচয় কোরআন ও হাদিসের আলোকে নিম্নে পেশ করা হলো।



محبة বা ভালোবাসা এর শাব্দিক অর্থ।

محبة এর একাধিক অর্থ রয়েছে যেমন ভালোবাসা, প্রেম, আন্তরিকতা, মনের টান ইত্যাদি।






محبةবা ভালোবাসার পারিভাষিক সংজ্ঞা।

১।কাজী সানাউল্লাহ বায়যাবি ( রহ:) বলেন।

ميل النفسي الى شيء بكمال ادراك فيه بحيث يحمله على ما يقربه اليه

অর্থাৎ  ভালোবাসা হল কোন বস্তুর সৌন্দর্য বা গুণের প্রতি মনের আকর্ষণ, তাকে কাছে পাওয়ার জন্য বা উপভোগ করার জন্য। মনের যে আবেগ বা আকাঙ্ক্ষা উহাকেই محبة বা ভালোবাসা বলে।



২। মুফতি আমিরুল ইহসান (রহ:)বলেন।

ميلان القلبي الى شيء لتصور كمال فيه بحيث يرغب فيما يقرب اليه

অর্থাৎ কোন বস্তুর মধ্যে পূর্ণাঙ্গ গুণের কল্পনায় ওই বস্তুর প্রতি অন্তরের আকর্ষণ সৃষ্টি এবং উহা উপভোগ করার মনের যে চাহিদা উহাকে ভালোবাসা বলে।


৩। কেউ কেউ বলেন মোহাব্বত হলো।

ميلان القلبي الى ما يوافقه

অর্থাৎ সুন্দর মন :পূত বস্তুর প্রতি অন্তরের আকর্ষণ কে ভালোবাসা বলে।

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement