বনি ইসরাইলরা কতজন নবী এবং মুমিন বান্দাদেরকে হত্যা করেছিল। উহা কুরআন ও হাদিসের আলোকে নিম্নে পেশ করা হল।
ان الذين يكفرون بايات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يامرون بالقسط من الناس فبشرهم بعذاب اليم
উক্ত আয়াতের তাফসীরে আবুল আব্বাস আল মোবাররাদ থেকে বর্ণিত। বনি ইসরাইলদের কাছে নবী-রসূলগণ এসে তাদেরকে আল্লাহ তায়ালার পথে আহ্বান করতেন। আল্লাহর দিকে ডাকতেন কিন্তু হতভাগ্য বনি ইসরাইলের কতিপয় লোক তাদের ডাকে সাড়া তো দিতোই না বরং আল্লাহর প্রেরিত পয়গম্বরদের কে হত্যা করল। তাদের হত্যার পর মুমিনদের একটি দল নবীদের মিশন নিয়ে দাঁড়ালো মানুষদের আল্লাহর দিকে ডাকতে লাগলো ইসলামের দাওয়াত দিতে লাগল। কিন্তু নির্দয় বনি ইসরাইলরা তাদেরকেও হত্যা করল।
আরো একটি মত রয়েছে। উক্ত আয়াতের তাফসীরের মধ্যে রসূলের হাদিস দ্বারা ব্যাখ্যা করেছেন। যে হযরত আবু উবাদা (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বনি ইসরাইলেরা কোন এক দিবসের প্রথম ভাগে ৪৩ জন নবীদেরকে হত্যা করে অতঃপর বনী ইসরাইলদের দাসত্বের শৃঙ্খল হতে ১১২ জন লোক নবীদের দায়িত্ব পালনের জন্য উত্থিত হয়।
এবং তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করেন এবং অসৎ কাজ হতে নিষেধ করেন তাদেরকেও বনী ইসরাঈলরা হত্যা করলো।
।
.jpg)
0 Comments