الرزق রিজিক (খাদ্য )কাকে বলে উহার পরিচয় নিম্নে পেশ করা হলো।
الرزق তথা খাদ্য এর শাব্দিক অর্থ।
العطاء المنحة তথা দান করা, প্রদান করা, খাদ্য সরবরাহ করা, এটা আল্লাহ তাআলার সিফাত। এজন্য আল্লাহতায়ালাকে (رزاق ) রাজ্জাক এবং প্রাণীকে ( مرزوق ) মারজুক বলা হয়।
রিজিক এর পারিভাষিক সংজ্ঞা।
শরীয়তের পরিভাষায় রিজিকের সংজ্ঞা নিয়ে মত রয়েছে।
১। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে।
الرزق اسم لما يسوقه الله تعالى الى الحيوان فياكله ويشربه
অর্থাৎ রিযিক হল যা আল্লাহ প্রাণীদেরকে দান করেন অতঃপর তারা উহা পানাহার করে এই হিসেবে হারাম বস্তু ও রিজিক বটে।
কিন্তু যদি কেউ হারাম উপার্জন করে এবং পানাহার করে উহার জন্য সে গুনাহগার হবে। এবং গুনাহের জন্য তার শাস্তি ভোগ করতে হবে।
মুতাজিলাদের মত।
الرزق مملوك ياكله المالك অর্থাৎ রিজিক এমন মালিকানাধীন বস্তু যা মালিক ভক্ষণ করে সুতরাং হারাম বস্তু রিযিক নয়। কেননা ওই হারাম বস্তুর মালিক সে নন ।সে অন্যের থেকে অবৈধ পন্থায় মালিক হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে মালিক নয় তাই হারাম বস্তু রিজিক হতে পারে না ।
অপরদিকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে থাকেন এমত অবস্থায় যদি হারাম জিনিস রিযিক হয়, তাহলে আল্লাহর প্রতি মন্দকে নিসবাত করা হবে।
মুতাযিলাদের বক্তব্যের জবাব।
তাদের বক্তব্যের জবাবে বলা যায় যে হারাম সম্পদ ও রিজিক। তবে ব্যক্তি হারাম সম্পদ ভক্ষণ করলে গুনাগার হবে। এবং উহার জন্য তার শাস্তি ভোগ করতে হবে।
আর একটি কথা তারা বলেছে যে মন্দ জিনিসের নিসবত আল্লাহর দিকে করা হইতেছে। মূলত এখানে মন্দ জিনিসের নিসবত আল্লাহ তায়ালার দিকে করা হইতেছে না ।
কেননা তিনি পরীক্ষা করার জন্যই হালাল-হারাম ভালো-মন্দ সবকিছুই সৃষ্টি করেছেন।
.jpg)
0 Comments