Ads code

একজন বিবাহের প্রস্তাব দেওয়া অবস্থায় অন্য একজন বিবাহের প্রস্তাব দেওয়া জায়েজ কিনা ?

 


একজন বিবাহের প্রস্তাব দেওয়া অবস্থায় অন্য আরেকজন তাহাকে বিবাহ প্রস্তাব দেওয়া, এবং একজন বেচাকেনার ক্ষেত্রে দাম দর করার অবস্থায়, অন্য আরেকজন দাম দর করা জায়েজ কিনা ? ওহা নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।



ইসলাম মানবতার ধর্ম, 

এর সকল বিধান সকল যুগের মানুষ জন্য যুগ উপযোগী করে প্রণয়ন করা হয়েছে, তাই ক্রয়-বিক্রয় বিবাহ সাদির ক্ষেত্রেও এর সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে , তাই একজন লোক কোন জিনিসের দাম দর করা অবস্থায় অন্য কেউ দাম দর করতে পারবে না। এবং কোন মহিলাকে বিবাহর প্রস্তাব দেওয়া অবস্থায় অন্য কোন ব্যক্তি তাকে বিবাহর প্রস্তাব দিতে পারবেনা যতক্ষণ পর্যন্ত সে প্রস্তাবকে প্ প্রত্যাখ্যান না করবে এটাই ইসলামের বিধান

 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদীস শরীফের মধ্যে এরশাদ করেছেনقال رسول الله صلى الله عليه وسلم عن عبد الرحمن ابن الشماته المهري انه سمي عقبه ابن عامر يقول على المنبر ان رسول الله صلى الله عليه وسلم قال المؤمن اخو المؤمن لا يحل له ان يبتاع على بيع اخيه حتى يزر ولا يخطب على خطبه اخيه حتى يزر



ব্যাখ্যামূলক অনুবাদ।

বিশিষ্ট হাদিস বর্ণনাকারী হযরত আব্দুর রহমান ইবনে সমাসা আল মেহেদী রাঃ হতে বর্ণিত তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী সাহাবী হযরত ওকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহুকে মিম্বারে দাঁড়িয়ে বলতে শুনেছেন,

 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন এক মুমিন অপর মুমিনের ভাই, সুতরাং ভাই হিসেবে তার দায়িত্ব হল তার অপর ভাইয়ের উপর তার ক্রয়ের চেষ্টা না করা

 অর্থাৎ তারই কোন ভাই কোন জিনিস ক্রয়ের জন্য দরদাম করা অবস্থায় অন্য কেউ তার ওপর দিয়ে দাম বলে ক্রয়ের চেষ্টা করা আদেও বৈধ নয়, যতক্ষণ না সে চেষ্টা ছেড়ে দিবে। আর তার অপর ভাইয়ের কোন মহিলাকে বিবাহের প্রস্তাবের ওপর তার প্রস্তাব দেওয়া বৈধ নয়, যতক্ষণ না সে প্রস্তাব প্রত্যাখ্যান করবে।


ইতিকথা।

ইসলামী শরীয়তে বেচাকেনা ও বিবাহের গুরুত্ব অপরিসীম, সেই গুরুত্বের কারণে কেউ যেন আবার কারো অধিকারে হস্তক্ষেপ না করে বসে। সেই দিকে ইসলাম কড়া নজর রেখেছে ।

তাই কোন এক ভাই যদি কোন মহিলাকে বিবাহর প্রস্তাব দেয় যে পর্যন্ত তারা প্রস্তাবকে প্রত্যাখ্যান না করে ওই পর্যন্ত ওই মহিলাকে বিবাহ করার জন্য  প্রস্তাব দেওয়া জায়েজ হবে না। এমনিভাবে যদি কোন ব্যক্তি কোন জিনিস বেচাকেনার উদ্দেশ্যে দামদর  করে এমত অবস্থায় অন্য কোন ব্যক্তি ওই জিনিস ক্রয়ের উদ্দেশ্যে দামদর করা  ইসলামী শরীয়তে জায়েজ নেই। এই বিষয়ে ইসলাম কঠোরতা অবলম্বন করেছে। এই বিষয়গুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখা একজন মুসলিম হিসেবে আমাদের ঈমানী দায়িত্ব ও কর্তব্য।

 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement