রমজান মাসের ফজিলত এত বেশি হওয়ার কারণ নিম্নে আলোচনা করা হল।
রমজান মাসে রোজা রাখা হয়, কষ্ট করে না খেয়ে থাকা হয় এইজন্যই রমজান মাসের ফজিলত অনেক বেশি নয়।
আল্লাহ তায়ালা কালামুল্লাহ শরীফে এরশাদ করেছেন।
انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امره سلام هي حتى مطلع الفجر
আল্লাহতালা উক্ত সূরার মধ্যে বলেছেন যে আমি এই পবিত্র কুরআনকে রমজান মাসে কদরের রাত্রে নাযিল করেছি আর এই রমজান মাসে কুরআন নাযিল হওয়ার কারণেই রমজান মাসের এত ফজিলত এবং বরকত।
আল্লাহ তাআলা এই কদরের রাতে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের সমস্ত কোরআন শরীফ একবারে নাজিল করেছে তারপরে প্রয়োজন অনুযায়ী প্রথম আসমান থেকে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম এর উপরে ২৩ বছরে সম্পূর্ণ কুরআন মাজীদ নাযিল হয়েছে।

0 Comments