ছোট্ট শিশু জন্মের সাথে সাথে কেন কান্না করে ওঠে তা কোরআন হাদিসের আলোকে নিম্নে আলোচনা করা হল।
হাদীসে এসেছে।
عن ابي هريره رضي الله تعالى وقال قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود يولدوا الا مسا الشيطان حين يولد ويستهدوا صارخا من مسه اياه الا مريم وابنها ثم يقول ابو هريره رضي الله تعالى عنه اقرءوا ان شئتم اني اعيذها بك وذريتها من الشيطان الرجيم
হাদিসের অনুবাদ।
হযরত আবু হোরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন। যখন কোন সন্তান জন্মগ্রহণ করে প্রত্যেকটি সন্তানকেই শয়তান স্পর্শ করে, যার কারণে জন্মের পরে সন্তান কেঁদে ওঠে। কিন্তু হযরত মারিয়াম আলাইহিস সালাতু সালাম, এবং তার পুত্র হযরত ঈসা আলাইহিস সালামকে শয়তান স্পর্শ করতে পারেনি।
তারপরে হযরত আবু হোরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন তোমরা ইচ্ছা করলে কুরআনের আয়াত পড়তে পারো
واني اعيذها بك وذريتها من الشيطان الرجيم
ব্যাখ্যা।
উক্ত কুরআনের আয়াত ও হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম। যখনই প্রত্যেকটি সন্তান জন্মগ্রহণ করে তখনই শয়তান প্রত্যেকটি সন্তানদেরকে স্পর্শ করে। আর ওই স্পর্শ সময় শিশু সন্তান কেঁদে ওঠে কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম এবং তার মা মারিয়াম আলাইহিস সালামকে শয়তান স্পর্শ করতে পারেনি। আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে শয়তানের স্পর্শ থেকে মুক্ত রাখবেন। আর শয়তান স্পর্শ করে কারণ প্রত্যেকটি সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন নিষ্পাপ পুতপবিত্র হয়। আর শয়তান তাকে অপবিত্র এবং পাপাচারী বানানোর জন্য সেই স্পর্শ করে যাতে করে ওই নবজাতক শিশুকে তার পথে আনতে পারে। অর্থাৎ শয়তানের পথে আনতে পারে।
.jpg)
0 Comments