জান্নাতুল ফিরদাউসের অবস্থান কোথায় তার বিস্তারিত আলোচনা নিম্নরূপ।
হাদিস শরীফের মধ্যে এসেছে।
قال رسول الله صلى الله عليه وسلم اذا سالتم الله الجنه فاسالوه الفردوس فانه اعلى الجنه واوسط الجنه ومنه تفجر الانهار الجنه وسقفها عرش الرحمن
হাদিসের অনুবাদ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা আল্লাহ তাআলার নিকট জান্নাত চাবে। তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাইবে। কারণ জান্নাতুল ফেরদাউস সবচেয়ে উত্তম জান্নাত। যা থেকে অন্য জান্নাতে ঝর্ণা সমূহ প্রবাহিত হয়েছে এবং উহার ছাদ আল্লাহ তাআলার আরশের নিচে।
শিক্ষনীয় বিষয়।
উক্ত হাদীস দ্বারা আমরা একথা জানতে পারলাম। যে জান্নাতুল ফেরদাউস হল সর্বোত্তম জান্নাত। আর এই জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলার আরশে নিচে জান্নাতুল ফেরদাউসের ছাদের উপরে আল্লাহ তাআলার আরশ।

0 Comments