যে তিনটি জিনিস রাসল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভালোবাসতেন তা নিম্নে আলোচনা করা হল।
হাদীসে এসেছে।
قال رسول الله صلى الله عليه وسلم حبب الي النساء والطيب وجعلت قرة اعين في الصلاه
হাদিসের অনুবাদ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন আমার নিকট সবচেয়ে প্রিয় হলো নারী আর সুগন্ধি আর এমন নামাজ যা আমার চক্ষু শীতলকারী।
ব্যাখ্যা।
উক্ত হাদীসে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি জিনিসকে সবচেয়ে বেশি মহব্বত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সুগন্ধি অনেক পছন্দ করতেন। কারণ সুগন্ধি আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন।
এবং এমন নামাজ যেটা খুশু এবং খুজুর সাথে আদায় করা হয়। যেই নামাজের দ্বারা মানুষ অশ্লীলতা এবং পাপের কাজ থেকে বিরত থাকে। এবং আল্লাহ তালার রাজি এবং খুশির জন্য যে নামায আদায় করা হয়। অর্থাৎ চক্ষু শীতলকারী নামাজ নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনেক পছন্দ ছিল।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে নারী অনেক প্রিয় ছিল তার কারণ। আইয়ামে জাহিলিয়াতের যুগে তখন নারীর কোনো মর্যাদা ছিল না, তাদের কোন ইজ্জত ছিল না তাদেরকে ভোগবিলাসের পাত্র মনে করা হতো। এবং অনেক নির্যাতিত নিপীড়িত ছিল নারী জাতি। এবং কন্যা সন্তানদের কে তারা অবহেলা করত। এবং যার কন্যা সন্তান জন্ম নিত সে সমাজে নিজেকে অনেক লজ্জিত মনে করত। এবং জীবিত কন্যা সন্তানদের কে পুঁতে ফেলত। এই সমস্ত কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বেশি ভালোবাসতেন।যাতে করে মানুষ নারীজাতির মুল্য বুঝতে পারে। এবং তাদের প্রতি যাতে করে কোনো অবহেলা না থাকে এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বেশি ভালোবাসতেন।

0 Comments