কি কারণে কন্যা সন্তান হয় এবং কি কারণে পুত্রসন্তান হয় কোরআন হাদিসের আলোকে নিম্নে তা আলোচনা করা হলো।
আল্লাহ তায়ালা কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন।
قال الله تعالى قل للطعام كان حلا لبني اسرائيل الا ما حرم اسرائيل على نفسه من قبل ان تنزل التوراه
আয়াতের অনুবাদ।
আল্লাহ তাআলা বলেনঃ বনি ইসরাইলদের উপরে তাওরাত নাযিল হওয়ার পূর্বে প্রত্যেকটি খাবারই হারালাল ছিল কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সালাম কিছু খাবার কে তিনি নিজের উপরে হারাম করে নিয়েছিলেন।
উক্ত আয়াতের তাফসির।
উক্ত আয়াতের তাফসীরে আল্লামা ইবনে কাসীর র
হমতুল্লাহি আলাইহি, তিনি তাফসীরে ইবনে কাসীর আলোচনা করেছেন। ইহুদিরা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারটি প্রশ্ন করেছিল। তারা বলেছিল যদি আপনি এই চারটি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমরা আপনার উপর ঈমান আনব। এমন চারটি প্রশ্ন করেছি যাহার উত্তর নবী-রাসূলগণ ছাড়া অন্য কেহ দিতে পারবে না।
সেই প্রশ্ন ৪ টি হল।
১। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সালাম নিজের উপর কোন খাদ্য হারাম করে নিয়েছিলেন।
২। স্ত্রীলোকের বীর্য এবং পুরুষ লোকের বীর্য কোনটা কিরূপ এবং কখন কন্যা সন্তান হয় এবং কখন পুত্র সন্তান হয়।
৩। শেষ নবীর ঘুম কি ধরনের হয়।
৪। এবং কোন ফেরেশতা তাহার নিকট ওহী নিয়ে আসেন।
প্রশ্নের উত্তর।
১। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সালাম যখন ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন তার প্রিয় খাবার উটের দুধ এবং উটের গোশত তিনি নিজের উপরে হারাম করে নিয়েছিলেন।
তিনি আল্লাহ তা'আলার নিকট বলেছিলেন হে আল্লাহ যদি আমার এই রোগ ভাল হয় তাহলে আমার প্রিয় খাবার চিরদিনের জন্য আমি হারাম করে নিব।
তখন উত্তর শুনে ইহুদীরা বলল উত্তর সঠিক হয়েছে।
২। পুরুষলোকের বীর্য হয় গাড়ো এবং সাদা। আর স্ত্রীলোকের বীর্য হয় একটু পাতলা এবং একটু হলদে হলদে ভাব।
আর যখন স্ত্রীলোকের বীর্য প্রাধান্য পায় তখন আল্লাহ তা'আলার হুকুমে গর্ভে কন্যা সন্তান হয়।
আর যখন পুরুষলোকের বীর্য প্রাধান্য পায় তখন আল্লাহ তা'আলার হুকুমে পুত্র সন্তান গর্ভে হয়।
তখন ইহুদিরা শুনে বলল উত্তর সঠিক হয়েছে।
৩। আর শেষ নবী যখন ঘুমান তখন তার চক্ষু বন্ধ থাকে কিন্তু তার অন্তর জাগ্রত থাকে।
উত্তর শুনে ইহুদীরা বলল উত্তর সঠিক হয়েছে।
৪। হযরত জিবরাঈল আলাইহিস সালাম শেষ নবীর উপর ওহী নিয়ে আসেন। তিনি অন্য অন্য নবী-রাসূলদের উপর ও,ওহী নিয়ে আসতেন।
তো এই উত্তর শুনে ইহুদীরা বলল হায় যদি জিবরাইল আলাইহিসসালাম ছাড়া। অন্য কোন ফেরেশতা ওহী নিয়ে আসতো। তাহলে আমরা আপনার ওরে ঈমান আনতাম।
তারপরে আল্লাহ তাআলা কুরআনের আয়াত। নাযিল করলেন। যারা জিবরাঈল আলাইহিস সালামের শত্রু । তারা আল্লাহ-ও আল্লাহর রসূলের শত্রু।
উক্ত আয়াতের শিক্ষণীয় বিষয়।
উক্ত আয়াতের তাফসীর এর দ্বারা আমরা বুঝতে পারলাম যখন স্বামী স্ত্রী সহবাস করে। সহবাস করার সময় যদি স্বামীর বীর্য প্রাধান্য পায়। তাহলে আল্লাহর হুকুমে পুত্র সন্তান হয়। আর যদি স্ত্রীর বীর্য প্রাধান্য পায়। তাহলে আল্লাহর হুকুমে কন্যা সন্তান হয়।
সূরা আলে ইমরানের-৯৩ নাম্বার আয়াতে। তাফসীর ইবনে কাসীর এর মধ্যে আল্লামা ইবনে কাসীর রহমাতুল্লাহ আলাই এই তাফসীর করেছেন।
.jpg)
.jpg)
.jpg)
0 Comments