Ads code

ইবলিশ শয়তান কোন তিনটি জিনিস আল্লাহ তাআলার কাছে থেকে চেয়ে নিয়ে ছিল।

 যে তিনটি জিনিস ইবলিশ শয়তান আল্লাহ তাআলার কাছে থেকে চেয়ে নিয়েছিল তা নিম্নরূপ।
واذا قال ربك للملائكه اسجدوا لادم فسجدوا الا ابليس ابا واستكبر وكان من الكافرين

আয়াতের অনুবাদ।

এবং যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন আদম (আঃ) কে সিজদা করার জন্য সকল ফেরেশতা সিজদা করলেন কিন্তু ইবলিশ শয়তান সিজদা করল না সে অস্বীকার করল এবং সে অস্বীকারকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল।



তখন আল্লাহ তাআলা ইবলিশ শয়তান কে জান্নাত থেকে বের করে দিলেন। এবং বললেন কেয়ামত পর্যন্ত তোর উপরে আমার অভিশাপ। তখন ইবলিশ শয়তান আল্লাহ তাআলার নিকট থেকে তিনটি জিনিস চেয়ে নিল।

১। হে আল্লাহ তুমি আমাকে,এমন শক্তি দাও যাতে করে আমি মানুষের শিরায়-উপশিরায়  মিশে যেতে পারি।

২। কোনো মানুষ যেন আমাকে দেখতে না পায়। যখন আমি মানুষকে কুমন্ত্রণা দেব খারাপ কাজের জন্য উৎসাহ দেবো এবং মানুষের মাঝে যখন কলহ বিবাদ বাধাবো তখন যেন কোনো মানুষ আমাকে দেখতে না পায়।

৩। হে আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও।

তখন আল্লাহ তাআলা বললেন যাও তোমাকে নির্দিষ্ট সময় পর্যন্ত হায়াত দেওয়া হল।

 قال انك من المنظرينقال انك من المنظرين


উক্ত আয়াতের ব্যাখ্যা।

উক্ত আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মূআসীরের মধ্যে লিখেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন। আল্লাহ তাআলা ইবলিশ শয়তান কে প্রথম ফুৎকারের আগ পর্যন্ত হায়াত দিয়েছেন। যখন সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে। সেই সময় পর্যন্ত ইবলীসকে হায়াত দেওয়া হলো। কিন্তু ইবলিশ শয়তান আল্লাহ তাআলার নিকট। দ্বিতীয় ফুৎকারের আগ পর্যন্ত সময় চেয়েছিল। অর্থাৎ যখন সমস্ত প্রাণী আল্লাহ তাআলার সম্মুখে জীবিত হয়ে দন্ডায়মান হবে। সেই পর্যন্ত ইবলিশ শয়তান আল্লাহ তাআলার নিকট হায়াতে ছিল। কিন্তু আল্লাহ তাআলা সেটি দেননি।

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement