Ads code

খিজির (আঃ) নবী নাকি ওলি ছিলেন।

 খিজির (আঃ) তিনি নবী ছিলেন নাকি উনি ছিলেন কোরআন ও হাদিসের আলোকে নিম্নে তা আলোচনা করা হলো।

তাফসীরে মূআসীরের মধ্যে লিখেছে।

খিজির (আঃ) নবী ছিলেন নাকি ওলি ছিলেন এই নিয়ে ওলামায়ে কেরাম দের মধ্যে মতানৈক্য রয়েছে।




১।আল্লামা কুশাইরী বলেন খিজির (আঃ) তিনি একজন অলি ছিলেন।

২। আবুল আলা মওদুদ তাফহীমুল কুরআনের মধ্যে লিখেছেন খিজির (আঃ) তিনি ফেরেস্তা ছিলেন মূসা (আঃ)কে এলমে বাতেনি শিক্ষা দেয়ার জন্য এসেছিলেন।

৩। কারো কারো মতে তিনি বনি ইসরাইলের একজন অলি ছিলেন।

৪। কারো কারো বক্তব্য হলো তিনি সেইসব সম্রাটদের একজন ছিলেন যারা সংসারদিঘী হয়ে গিয়েছিলেন।

৫। ইমাম নববীর ইমাম আবু আমিরসহ অগণিত উলামায়ে কিরামের মত। খিজির (আঃ)নবী ছিলেন এটাই বিশুদ্ধ কথা।




তাদের দলিল।

(ক) যদি খিজির (আঃ) নবী না হতেন তাহলে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এ কথা বলতেন না لو كان الخضر حيا لا تطعني

(খ) খিজির (আঃ) নিস্পাপ বালকটির হত্যাসহ আরো যে কয়টি কাজ করেছে তা নিজের ইচ্ছায় করেনি আল্লাহ তাআলার নির্দেশেই করেছে তাই তিনি যদি রবি না হতেন তাহলে তার নিকট এ অহি আসতো না।

(গ) খিজির (আঃ) কে আল্লাহ তাআলা মূসা (আঃ) এর চেয়ে বেশি জ্ঞানী বলেছেন। মূসা (আঃ) তখন ছিলেন মর্যাদাপূর্ণ একজন রাসূল। একজন নবীর তুলনায় অলির জ্ঞান কখনোই বেশি হতে পারে না। তাই খিজির (আঃ) তিনি একজন নবী ছিলেন।

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement