Ads code

খিজির (আঃ) এখনো জীবিত নাকি মৃত।

 খিজির (আঃ) তিনি এখনো জীবিত আছেন নাকি মৃত্যুবরণ করেছেন কোরআন ও হাদিসের আলোকে তা নিম্নে আলোচনা করা হল।

তাফসীরে মূআসীরের  মধ্যে লিখেছে খিজির (আঃ) এখনো জীবিত আছেন নাকি মৃত্যুবরণ করেছেন এই নিয়ে উলামায়ে কিরামের মাঝে মতানৈক্য রয়েছে।





১।জমহুর  উলামায়ে একরামের মত।

জমহুর ওলামায়ে কেরাম বলেছেন যে খিজির আলাইহিস সালাম তিনি এখন জীবিত নেই। তিনি মৃত্যুবরণ করেছেন যদি তিনি মৃত্যুবরণ না করতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলতেন না। لو كان الخضر حيا لا تبعنى

অর্থাৎ খিজির আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন তাহলে আমার অনুসরণ করতেন।




২। সুফিদের অভিমত।

সুফিদের মতে খিজির আলাইহিস সালাম এখনো তিনি জীবিত রয়েছে কারণ তিনি চির অমর পানীয় পান করেছেন। তিনি এখন মানুষের চোখের আড়ালে রয়েছেন। তিনি মৃত্যুবরণ করেন নি। তিনি কেয়ামতের আগ মুহূর্তে মৃত্যুবরণ করবেন। যখন সমস্ত সৃষ্টিকুল সকলেই মৃত্যুবরণ করবে তখন পর্যন্ত খিজির (আঃ) জীবিত থাকবেন।




৩। মুতায়াখখিরিন ওলামায়ে কেরামের মত।

তাদের মতে এই ব্যাপারে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায় না আল্লাহ তাআলাই ভালো জানেন তিনি জীবিত আছেন নাকি মৃত্যুবরণ করেছেন।



৪। কতিপয় আলেমের মত।

 খিজির (আঃ) এখনো জীবিত রয়েছেন কেয়ামতের
আগ মুহূর্তে যখন কোরআনের এলেম উঠিয়ে নেওয়া হবে তখন তিনি মৃত্যুবরণ করবেন।


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement