চুরির সাব্যস্ত হওয়ার জন্য শর্ত কি উহা কোরআন ও হাদিসের আলোকে নিম্নে পেশ করা হলো।
১। মালিকানাধীন সম্পত্তি হওয়া।
যদি মালিকানাধীন সম্পত্তি না হয় আর কেউ যদি না বলে সেখান থেকে কোন জিনিস নিয়ে যায় তাহলে সেটা চুরি বলে সাব্যস্ত হবে না। এবং ইহার জন্য হাত কাটার বিধান ও প্রযোজ্য হবে না।
২। সংরক্ষিত সম্পদ হওয়া।
যদি সংরক্ষিত সম্পত্তি না হয় কেউ যদি সেখান থেকে না বলে কোন জিনিস নিয়ে যায় তাহলেও সেটা চুরি বলে সাব্যস্ত হবে না।এবং ইহার জন্য হাত কাটার বিধান ও প্রযোজ্য হবে না।
৩। মালিকের অনুমতি না থাকা।
যদি কোন মালের মালিক এই অনুমতি দিয়ে থাকে যে এখান থেকে যার যতটুকু পরিমাণ জিনিস লাগবে সে তত টুকু পরিমান নিতে পারবে। তাহলে যদি না বলে কোন ব্যক্তি সেখান থেকে কোন জিনিস নিয়ে যায় তাহলেও সেটা চুরি বলে সাব্যস্ত হবে না।এবং ইহার জন্য হাত কাটার বিধান ও প্রযোজ্য হবে না।
৪। গোপনে তুলে নেওয়া।
চুরীর জন্য শর্ত হল কোন জিনিস গোপনে তুলে নিয়ে
যাওয়া।
যদি কোন ব্যক্তি কোন মালিকের সামনে কোন জিনিস নিয়ে যায় তাহলে ও সেটা চুরি বলে সাব্যস্ত হবে না। সেটা জোরপূর্বক নিয়ে যাওয়া হবে। আর ইহার জন্য হাত কাটার বিধান প্রযোজ্য হবে না।

0 Comments