জুনুবি তথা অপবিত্র অবস্থায় মসজিদ অতিক্রম করার হুকুম কি উহা নিম্নে পেশ করা হল।
১। আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা:)এর তাফসির অনুযায়ী, জুনুবী অর্থাৎ গোসল ফরজ হওয়া অবস্থায় কোন ব্যাক্তি মসজিদ দিয়ে অতিক্রম করতে পারবে না।
তবে যদি এমন হয় যে তার যাতায়াতের জন্য মসজিদের ভেতর দিয়ে রাস্তা তাছাড়া অন্য কোন রাস্তা নেই তাহলে সে মসজিদের ভিতর দিয়ে গমন করতে পারবে।
তবে এই ক্ষেত্রে উত্তম হলো যে জায়গা দিয়ে হাঁটবে ওই জায়গা দিয়ে কিছু কাপড় বা অন্য কোন জিনিস বিছিয়ে নিবে।
২। ইমাম আবু হানিফা (রহ:) বলেন জুনুবী অবস্থায় মসজিদে প্রবেশ বা অতিক্রম করতে পারবে না।
অবশ্য পবিত্রতা হাসিলের পানি যদি মসজিদের মধ্যেই থাকে বা যাতায়াতের রাস্তা মসজিদের ভেতর দিয়েই থাকে তাহলে সে যাতায়াত করতে পারবে।
তবে উত্তম হলোসে যেই জায়গা দিয়ে মসজিদের ভিতর দিয়ে হাঁটবে সেই জায়গা দিয়ে কোন কাপড় অথবা অন্য কোন জিনিস সে বিছিয়ে নিবে ।
৩। আর একদল আলেমের মতে মসজিদে প্রবেশ করতে পারবে তবে অবস্থান করতে পারবে না।
৪। হযরত ইবনে মাসউদ,আনাস, ইবনে মালেক, হাসান বসরী, প্রমূখের মতে অপবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ করা বৈধ নয়। তবে কোন কাজের প্রয়োজনে যাতায়াত করতে বাধ্য হলে বৈধ।

0 Comments