মোহরের সর্বনিম্ন পরিমাণ ও সর্ব উচ্চ পরিমাণ কুরআন ও হাদিসের আলোকে নিম্নে পেশ করা হলো।
মহরের সর্ব উচ্চ পরিমাণ।
মহরের সর্বউচ্চ পরিমাণ নিয়ে ইমামদের মাঝে কোন মতামত নেই। স্বামী ও স্ত্রীর ইচ্ছা ও ক্ষমতার উপর নির্ভরশীল যত ইচ্ছা তত নির্ধারণ করতে পারবে।
মহরের সর্বনিম্ন পরিমাণ।
মোহরের সর্বনিম্ন পরিমাণ নিয়ে ইমামদের মাঝে মতানৈক্য রয়েছে।
১। ইমাম শাফেয়ী ও আহমদ (রহ:) এর মতে মহরের সর্বনিম্ন কোন পরিমাণ নেই বরং এটা স্বামীর উপর নির্ভরশীল।
২। ইমাম মালেক (রহ:) এর মতে মহরের নিম্ন পরিমাণ হচ্ছে তিন দিরহাম বা এক দিনারের এক চতুর্থ অংশ।
৩। ইমাম আবু হানিফা (রহ:) মতে মহরের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে দশ দিরহাম বা তৎসমতুল্য মাল।
দলিল।
ইমাম আবু হানিফা (রহ:)এর দলিল হলো রসুলে (সা:) এর হাদিস।
قال رسول الله صلى الله عليه وسلم لا مهره لاقول من عشره دراهما
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দশ দিরহাম এর নিচে কোন মোহর হয় না।
৪। ইব্রাহিম নখয়ীর মতে ৪০ দিরহাম।
৫। ইবনে শাবরামার মতে ৫ দিরহাম।
৬।কেউ কেউ বলেন ৫০ দিরহাম।
মোহরের হুকুম।
এই বিষয়ে সকল ইমামগণ একমত যে স্বামীর উপরে স্ত্রীর মহর আদায় করা ফরজ।
যদি কোন ব্যক্তি স্ত্রীর মোহর আদায় না করে অথবা জোর করে, স্ত্রীকে ক্ষমা করতে বাধ্য করে।
তাহলে কাল কেয়ামতের ময়দানে তাকে অপরাধী হিসেবে আল্লাহ তায়ালার সামনে দাঁড়াতে হবে।
আর কোন কোন আলেমগণ বলেছেন যে তাকে কাল কিয়ামতের ময়দানে জিনাকারের কাতারে দাঁড়া করানো হবে
এবং যিনাকার হিসেবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে।
.jpg)
0 Comments