ইসলামী জীবন ব্যবস্থা অনুযায়ী জীবন গড়ে তোলা সকল মুসলমানের ঈমানী দায়িত্ব।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
عن انس ان رسول الله صلى الله عليه وسلم سقط من الفرس على شقه الايمن فدخلوا عليه يعودونه فحصرت الصلوة فلما قضى الصلوة قال انما جعل الامام لؤتم به فاذا ركع فرقعوا واذا رفعى فارفعوا واذا سجد فاسجدوا واذا قال سمع الله لمن حمده فقولوا ربنا لك الحمد.
অনুবাদ।
হযরত আনাস ইবনে মালিক হতে বর্ণিত তিনি বলেন। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোড়ায় আরোহন করার পর। দুর্ঘটনাক্রমে ঘোড়া থেকে পড়ে যান। এবং ডান পাঁজরে আঘাত প্রাপ্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। সাহাবীগণ তার সেবায় তাকে দেখতে এসে তার নিকট প্রবেশ করেন। ইতোমধ্যে নামাজের সময় উপস্থিত হয়ে যায়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার কারণে দাঁড়াতে না পেরে বসেই নামাজের ইমামতি করেন।অতঃপর নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন। নামাজে ইমাম নিযুক্ত করা হয় তার অনুসরণ করার জন্য। কাজেই মুক্তাদীগণকে ইমামের আনুগত্য করতে হবে। সুতরাং ইমাম যখন রুকু করবে। তোমরা ওরুকু করবে ইমাম রুকু থেকে মাথা উত্তোলন করলে। তোমরাও রুকু থেকে মাথা উত্তোলন করবে। ইমাম সিজদা করলে তোমরাও সিজদা করবে। ইমাম রুকু থেকে মাথা উঠানোর সময়। سمع الله لمن حمده. বললে তোমরা বলবে। ربنا لك الحمد.এমনিভাবে সকল কাজে তোমরা ইমামের অনুসরণ করবে।
এই হাদিসে মুক্তাদীগণকে ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ার কথা বলা হয়নি।
(নাসায়ী শরীফ মূল কিতাব-১২৮ নং পৃষ্ঠা।)
অন্য হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انما جعل الامام ليؤتم به فاذا كبر فكبروا واذا قرا فانصطوا واذا قال سمع الله لمن حمده فقولوا اللهم ربنا لك الحمد.
ইমাম নাসাঈ রহমতুল্লাহি আলাইহি তিনি এই হাদীসের ব্যাখ্যায় কুরআনের এই আয়াত এনে ব্যাখ্যা করেছেন।
আল্লাহ তাআলা বলেছেন।
واذا قرا القران فاستمعوا له وانصتوا لعلكم ترحمون.
অর্থাৎ যখনই কুরআনকে তেলাওয়াত করা হবে তখন তোমরা চুপ থাকবে এবং তোমরা অনুধাবন করবে যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো।
হাদিসের অনুবাদ।
হযরত আবু হোরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত তিনিবলেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন ইমাম নিযুক্ত করা হয় তার অনুসরণ করার জন্য কাজেই মুক্তাদীগণ কে ইমামের আনুগত্য করতে হবে সুতরাং ইমাম তাকবীর বললে তোমরাও তাকবীর বলবে ইমাম যখন কেরাত পাঠ করে তোমরা চুপ থাকবে ইমাম যখন রুকু থেকে মাথা উঠানোর সময় বলবে। سمع الله لمن حمده তোমরা বলবে। ربنا لك الحمد
( নাসায়ী শরীফ মূল কিতাব-১৪৬ নং পৃষ্ঠা )
.jpg)
0 Comments