ইসলামী জীবন ব্যবস্থা অনুযায়ী জীবন গড়ে তোলা সকল মুসলমানের ঈমানী দায়িত্ব।
লূত (আঃ)এর কাহিনী কোরআন ও হাদিসের আলোকে নিম্নে বর্ণনা করা হলো।
তাফসীরে মূআসীরের মধ্যে লিখেছেন লুত আলাইহিস সালাতু সালামের কাহিনী। ফেরেশতাগণ ইবরাহীম আলাইহিস সালামের থেকে বিদায় নিয়ে দুপুরের সময় নহরে সুদূমে পৌঁছেন। সেখানে লুত আলাইহিস সালাতু সালাম এর কন্যা পানি নেয়ার জন্য আসে তাদের সাথে সাক্ষাত হয়। এবং তারা বলল যে আমরা এখানে কোথায় আশ্রয় নিতে পারে।
তখন লুত আলাই সালাম এর কন্যা বললেন যে আপনার এখানে থাকুন আমি একটু পরে এসে উত্তর দিতেছি কোথায় আপনারা থাকবেন। বাড়িতে গিয়ে লুত আলাইহিস সালামকে বললেন এই শহরে সুদর্শন যুবকেরা এসেছে এমন সুদর্শন যুবক আর আমি কখনো দেখিনি। তাদেরকে গিয়ে আপনি বাড়িতে নিয়ে আসেন অন্যথায় এই শহরের লোকেরা তাদের সাথে কুকর্মে লিপ্ত হবে লুত আলাইহিস সালামের জাতীয় বলাৎকার করত।
তারপরে লুত আলাইহিস সালাম গিয়ে তাদেরকে বাড়িতে নিয়ে আসেন । তাদের ব্যাপারে শহরের কোন লোকই জানতো না। কিন্তু লুত আলাইহিস সালামের স্ত্রী লোকদেরকে খবর দিয়ে দেয়। তারপরে লোকেরা তার বাড়িতে এসে ভিড় জমায় এবং বলতে থাকেন যে আপনাকে বলেছি। যে যদি কোন পুরুষ লোক অন্য কোথাও থেকে আসে তাহলে তাদেরকে আপনার বাড়ি রাখবেন না। তাদেরকে আমার আমাদের হাতে ছেড়ে দিবেন। তারপরে শহরের লোকেরা সেই যুবকদের সাথে কুকর্মে লিপ্ত হতে চাইল।
তারপর লুত আলাইহিস সালাতু সালাম তাদেরকে বললেন তোমরা এইসব খারাপ কাজে লিপ্ত হয় না। তোমরা মহিলাদেরকে বিবাহ করে নাও এবং তাদের সাথে এসব কাজে তোমরা লিপ্ত হও আর এইসব কাজ তাদের জন্যই। তাদের সাথেই করার জন্য বানানো হয়েছে। কিন্তু তারা লুত আলাইহিস সালাম এর কথা শুনলো না।
আল্লাহর আযাব।
তারপর আল্লাহ তা'আলার পক্ষ থেকে এই কুকর্ম করার কারণে অর্থাৎ পুরুষের সাথে যিনা করার কারণে । আল্লাহ তা'আলার পক্ষ থেকে তাদের উপরে শাস্তি নেমে আসলো। আল্লাহ তা'আলা তাদেরকে পাথর নিক্ষেপের মাধ্যমে ধ্বংস করলেন তার পরে তাদের শহরকে ৪০গজ উপরে উঠিয়ে আল্লাহ তাআলা উল্টিয়ে নিচে জমিনের ফেলে দিলেন। এই ভাবেই তাদেরকে আল্লাহ তা'আলা সমূলে ধ্বংস করে দিলেন।
.jpg)
0 Comments