জাহান্নামে ইবলিশ শয়তান তার সহচরদের নিয়ে যেই ভাষণ দিবে তা নিম্নরূপ।
ইবলিশের ভাষণ।
তাফসির মুআসীরের মধ্যে লিখেছে য
খন কিয়ামতের ময়দানে ইবলিশ শয়তান ও তার সহযোগীদের কে জাহান্নামে নিক্ষেপ করবেন। তখন শয়তানের অনুসারী যারা তারা সকলেই শয়তানকে দোষারোপ করবে।
তখন ইবলিশ শয়তান তাদেরকে বলবে যে আল্লাহ তা'আলা যে সমস্ত ওয়াদা দিয়েছেন তা অক্ষরে অক্ষরে সত্য ইহার মধ্যে কোন সন্দেহ নেই। আর আমি যেসব ওয়াদা দিয়েছি তা হলো মিথ্যে ইহার মধ্যে কোন সন্দেহ নাই যে এটা মিথ্যা।
ইবলিশ শয়তান তাদেরকে বলবে আমি যে তোমাদেরকে খারাপ কাজ করার পরামর্শ দিয়েছি। এবং তোমাদের দ্বারা খারাপ কাজ করিয়েছি তোমরা কি আমাকে দেখেছো। তোমরা কেউ আমাকে দেখনি। এবং তোমাদের কাছে কোন প্রমাণ নেই যে আমি তোমাদের দিয়ে খারাপ কাজ করিয়েছি।
যদি তোমাদের কাছে সেই প্রমাণ থাকে যে আমি তোমাদের দিয়ে খারাপ কাজ করিয়েছি তাহলে সমস্ত দায়ভার আমি আজ বহন করব।
আমি তোমাদের অন্তরে কুমন্ত্রণা দিয়েছি খারাপ কাজ করার পরামর্শ দিয়েছি। কিন্তু তোমাদের তো একবার ভাবা উচিত ছিল এবং তোমাদের ভাবার মতো বুদ্ধিও ছিল কিন্তু তোমরা তা ভেবে দেখনি।
আর তোমাদের দুইটি ইচ্ছা ছিল। ইচ্ছা করলে তোমরা ভালো কাজ করতে পারতে। আবার ইচ্ছা করলে তোমরা খারাপ কাজ করতে পারতে। তাই এখন তোমাদের কৃতকর্মের জন্য তোমরা জাহান্নামের শাস্তি ভোগ করো। এবং আমার কৃতকর্মের জন্য আমি এই জাহান্নামের শাস্তি ভোগ করতেছি।

0 Comments